স্বকর্মে প্রগাঢ় ভালোবাসা
- আবু জাফর বিশ্বাস
শিল্প-সাহিত্য জিনিসটা এমন যা সহ্য করে না সতীন,
একজন সব কিছুতে ভাল হতে পারে না, কোন দিন।
শিল্পকে করে তুলতে হবে জীবনের একমাত্র ধ্যানজ্ঞান,
না হলে অন্যক্ষেত্রে সাফল্য এলে শিল্প করবে অভিমান।
যদি হতে চান বড় ব্যবসায়ীক, কিম্বা বড় বৈজ্ঞানীক,
তবে হওয়া কঠিন বড় সাহিত্যিক কিম্বা ঔপন্যাসিক।
শিল্পই হবে সাধনা, আরাধনা, ধ্যানজ্ঞান ও প্রতিজ্ঞা,
নিজেকে পুড়িয়ে নিঃশেষিত করার শক্তি, নয় অবজ্ঞা।
পৃথিবীর প্রায় সব গুনীব্যক্তিদের জীবন অস্বাভাবিক,
তাঁদের জীবনী কখনো রোমান্টিক কখনোবা ট্রাজিক।
স্বকর্মে প্রগাঢ় ভালোবাসা, একাগ্রতা, পরিশ্রম অবিরাম,
তবেই জীবনে আসবে সাফল্য, যশ, খ্যাতি ও সুনাম।
------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।