দীর্ঘশ্বাসের দহন
- ফারহান নূর শান্ত
অভিশাপ উচ্চারিত, আগুনের শিখা
শব্দে ঝরে ব্যথাবুলি, হারালে তিতিক্ষা।
দুঃখ চুপে বুকের ভেতর, নরম মনে
দীর্ঘশ্বাস ডেকে আনে ক্ষয়, নির্জনে।
অভিশাপ যায় দেখা, কণ্ঠ-হুংকারে
মানুষ পোড়ে তাতে, পাপের তরে।
ভাঙেনা তাদের ঔদ্ধত্য, হারালে ক্ষমতা
বিনাশ আসে দীর্ঘশ্বাসে, জেনো বারতা।
অভিশাপ সেথা দীর্ঘশ্বাস ভয়ংকর
দীর্ঘশ্বাসে রূহ, কাঁদে অন্তর।
সে শ্বাসে মিশে আছে, উষ্ণ দাবানল
কণ্ঠে আসেনা, পোড়ে হৃদ ছল।
অভিশাপ ক্ষনিক তাণ্ডব, কর্মের তর্জমা
দীর্ঘশ্বাসে চোখের জলে গ্রাস, নেই ক্ষমা।
নীরব সেই দীর্ঘশ্বাসে, পুড়তে পুড়তে মরে
মানুষ বাঁচে কর্মফলে, বাঁচো পরের তরে।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।