আলো আর আঁধারের গল্প
- ফয়জুস সালেহীন

(আমার হারিয়ে যাওয়া ছেলে আনাস এর স্মরণে লিখা যে আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে)

বাতি নিভিয়ে ঘুমানোটা ছিল আমার মজ্জাগত অভ্যাস।
কিন্তু সেই অভ্যাসের দাস না হয়ে
অভ্যাসকে করেছিলাম দাস
আমার ছোট্ট বাপধনের তরে।
আঁধার আর একাকিত্ব
এ দুটি বড়ই অপছন্দের ছিলো -
আমার ছোট্ট বাপধনের।
এর ব্যত্তয় ঘটলে
চিৎকার আর চেঁচামেচিতে
ঘরটা মাথায় তুলতো।
কিন্তু বাপধন আমার
আঁধার আর একাকিত্বকেই
বরন করে নিলো।
সেই থেকে বাতি জ্বালিয়ে
ঘুমানোর অভ্যাসটা
রয়ে গেল আজ অবধি।
ঘুমোতে গিয়ে
বাপধনের শূন্য বিছানা দেখে
হৃদয় আমার
বিজলী চমকানের মতন
ছ্যাৎ করে উঠে। পাশে দেখি হারানো
সন্তানের তরে মা'য়ের অশ্রু বিসর্জন।
আর বোনের ছোট্ট
কপালে চিন্তার ভাঁজ।
তার ভাই যে একা অন্ধকারে।
আর আমি নিজেও আশ্বস্ত হই
তাদেরকেও আশ্বস্ত করে বলি -
"চিন্তা করোনা নূরের ফেরেশতারা
সঙ্গ দিচ্ছে আমাদের বাপধনকে।।"

১৩/১০/২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০২-০৬-২০১৫ ০৯:১৯ মিঃ

নূরের ফেরেশতারা সঙ্গ দিচ্ছে আমাদের বাপধনকে।

২২-০১-২০১৫ ১৩:৪০ মিঃ

কবিতাটি কেমন লাগলো পাঠক জানাবেন।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026