বৃষ্টি ও পিঁপড়ার কথন
- ফারহান নূর শান্ত

বাতাসে বৃষ্টির ঘ্রাণ,
টুপটাপ জলকণা লেপ্টে থাকে পাতার পেটে।
গাছের চূড়া থেকে শুরু হয়ে
বৃষ্টি গড়িয়ে পড়ে ডালপালা ছাড়িয়ে,
শেষমেশ শেকড় ছুঁয়ে নামে মাটির গভীরে।

কিছুটা নিচে, স্যাঁতসেঁতে কাদা আর
কীটপতঙ্গের ভিড়ে—
পায়ের ছাপ এঁকে যায় ভেজা মাটির শরীরে।
গোড়ালি থেকে পাঁচটি আঙুল,
ডোবা-সদৃশ ছাপটিতে
ছোট ছোট গর্তে জমে জল।
সেই জলে দিব্যি হেসে খেলে বেড়ায়
পিঁপড়ার দল।

হঠাৎ খসে পড়া নারকেল গাছের ফুল—
ভয়ে ছুটে আশ্রয় নেয়
গোড়ালির জমা জলে।

বৃষ্টি হলে কখনও কখনও
ওদের ভীষণ মন খারাপ হয়।
ঠোঙা ফুটো হয়ে যে কয়েকটি চিনির দানা
মাটিতে পড়েছিল,
তা আর আস্ত থাকে না—
বৃষ্টির ফোঁটার সঙ্গে গলে মিশে যায়।

তবু সারিবদ্ধ পিঁপড়ার দল
জলপাই পাতাকে ভেলা বানিয়ে
ভেসে চলে পুকুরের নালার দিকে।
ওরা ভেসে যায়, ভেসে যায়...
আমি পাড়ে দাঁড়িয়ে,
এক হাতে চিনির ঠোঙা,
অন্য হাতে এক মুঠো ভাত।


০৫-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026