হারিয়ে ফেলা
- ফারহান নূর শান্ত
সে ছিলো এক নক্ষত্র,
যে জ্বল জ্বল করতো চোখের সামনে।
তাকে ছুঁতে পারতাম না।
আকাশ ছিলো সুবিশাল প্রাচীর,
আমার হৃদয় মাপতো
তাকে ছুঁতে চাওয়ার দূরত্বের পরিমাণ।
তবু শেষ অবধি,
নিজের আলোতে পুড়ে
আমি নিজেই অন্ধকারে ডুবে গেলাম,
সে হারিয়ে গেল,
সাথে হাতছাড়া করে বসলাম হৃদয়কে।
০৭-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।