জবাব
- ফারহান নূর শান্ত
নীরবতাকে অপার সঙ্গী করে নাও,
স্তব্ধ থাকো।
ঠোঁটের মৃদু হাসিতে যেন,
চোখের কোণে কোঁচকানো ভাঁজ থেকে যায়।
বিপরীত মানুষটাকে,
রাগান্বিত মুহূর্তে দ্বিধায় ফেলে দাও।
যাচ্ছেতাই ভেবে নিক সে,
তাকে বুঝিয়ে দাও - সে তোমার রুচির বাইরে ।
এতটুকু জবাব পাওয়ার,
প্রত্যুত্তরের যোগ্য সে নয়।
তোমার ভেতর কথা জাগলেও,
ছুড়ে দাও সেসব নীরবতায়।
আর এ নীরবতা যেন, তার কাছে
একটা প্রশ্নবোধক চিহ্নের মতো মনে হয়।
আর এ প্রশ্নবোধক হোক এক অদৃশ্য দরজার মতো।
যেখানে দাঁড়িয়ে সে বুঝে যাক,
তোমার জগৎ তার নাগালের বাইরে।
এই স্তব্ধতা হোক এমন এক ভাষা,
যা উচ্চারণ হয় না।
এই নীরবতা,
সে যেন কেবল এক শূন্যতা নয়,
এক জিজ্ঞাসা নয়, এক চিহ্ন নয়,
এ এক আয়নার মতো,
যেখানে তার দৃষ্টিই তাকে নগ্ন করে।
তাকে পুড়তে দাও,
কোনো আগুন নয়,
তোমার অনুপস্থিত উত্তরের উষ্ণতায়।
তাকে ভাবাক,
মানুষ নিজের সম্মান বাঁচাতে চুপ থাকে।
আর আত্মসম্মান আঘাতপ্রাপ্ত হলে
মানুষ কতটা কঠিন হয়ে যায়।
০৮-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।