কত টুকু দাগ
- শেখ মাফিজুল ইসলাম

তোমার অন্তর তুমি চেনো,
খবর রাখো হৃদয়-দর্পণের;
অন্তরে তোমার সত্যের বসোবাস
না-কি মিথ্যার কারুকাজ;
তুমিই ভালো জানো।

তোমার হাসি সত্যি, না-কি মেকি;
তোমার স্পর্শ সত্যি না-কি মেকি,
যে কথাগুলি বলো সে-কী তোমার,
না-কি অন্যের শেখানো বুলি।
নাকি ‘ঠাকুমার ঝুলি’।

তোমার গন্তব্য কোথায়?
চলতে পথে কী-ভাবছো,
অর্থহীন আবেগে ডুবছো, না-কি
ভালোবাসার গভীর তাড়নায় ছুটছো?

মনের যুদ্ধে হারলে, নাকি জিতলে?
বালিসে মাথা রেখে অঙ্ক কষছো তুমি-
যোগ, বিয়োগ, গুণ-ভাগ।
হৃদয়ে কে রেখে গ্যালো কত টুকু দাগ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026