স্মৃতি ব্যধি
- ফারহান নূর শান্ত

স্মৃতি বড্ড ছোঁয়াচে হয়,
যেন তাদের নাম, রেখে যাওয়া মুহূর্তরা
থেকে যায় ঝড়ের বাতাসের মতো।
সে ঝড়ো বাতাসে নিশ্বাস নিলে,
হালকা শীতল করে মন, চোখ।
সে চোখ থেকে দু'এক বিন্দু ঝরে যায় স্মৃতিজল।

যারা ছেড়ে গেল পৃথিবী ছেড়ে,
তাঁদের নামের পাশে মিশে থাকে একফালি নীরবতা।
তাঁদের জন্য বরাদ্দ থাকে দীর্ঘশ্বাসের মুহূর্ত ।
নিজের আয়ু থেকে স্মৃতি দিয়ে গেল তাঁরা।

মৃত্যু আসলে মাটির ওপর থাকে,
দেহ থাকে গোরস্থানে।
মানুষ বেঁচে থাকে উত্তম চরিত্রে, স্বভাবে, ব্যবহারে - স্মৃতিতে ।

সে স্মৃতি ঘুরে বেড়ায় অ্যালবামের পাতায়,
বাসস্ট্যান্ডের ধুলোয়, বাজারের ব্যাগের হাতলে,
শার্টের কলারের বোতামে,
চিরুনির বুক জুড়ে লেগে থাকা চুলে।
কিংবা, সন্তানের রেজাল্ট শীটে,
অভিভাবকের স্বাক্ষর করার বক্সে।

স্মৃতি ঘুরে বেড়ায় অবিশ্বাসী প্রেমিকার নামে,
বিশ্বাস ভঙ্গ করা প্রেমিকের সঙ্গমের ঘামে।
সেসব স্মৃতি নয়, দুঃস্বপ্নের ঘোরের দিন।

স্মৃতি চেনা, স্মৃতি অচেনাও কখনো।
স্মৃতি হঠাৎ দরজা ভেঙে চলে আসে মনে,
এক চেনা আকাশের বুকে অচেনা তারার মতো জ্বলজ্বল করে।

সে সময়কে ঘুষ দিলেও,
বাজে স্মৃতিগুলো মাথা নত করে চলে যায় না।
নাছোড়বান্দা যেন!

স্মৃতি হাসি ফোটায়,
মনে সুখের পরশ এঁকে যায়।
স্মৃতি কখনও, নিজেকে আয়নার সামনে দাঁড় করায়
বলে যায়, এত ভেবে কি হবে বলো?
নিজেকে ধীরে ধীরে ফাঁকা করে দেবে স্মৃতি।

শেষে, নিজেকেই না হারিয়ে যাও ফেলো!
নিজেই না নিজের স্মৃতি হয়ে অস্তিত্ব খোঁজো ।


১১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026