শ্রাবণের আকুতি
- ফারহান নূর শান্ত
বৃষ্টির রঙে ছেয়েছে রাস্তাঘাটের খাতা,
জল টুপটাপ, স্মৃতির উপমা
ছাতার ভেতর হাওয়া নিয়েছে ঠাঁই,
তোমার নামে রেখেছি, শ্রাবণ জমা।
পকেটের ভেতর ঝিমাচ্ছে অলস দুপুর,
চায়ের ধোঁয়া, জানিয়েছে নিমন্ত্রণ
কাদা মেখে চলে যায় ভেজা সময়,
এসো তবে এসো তুমি, ডাকে অনুক্ষণ।
তোমার ভেজা চুলের ফাঁকে কদম,
ঠোঁটের কার্নিশ থেকে জেনেছি সম্মতি
আমার ব্যাকুল মন, নকশা আঁকে ফুটপাতে,
তুমি ছাড়া কাটেনা শ্রাবণ, শোনো আকুতি।
১৩-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।