প্রেরণায় গালিব
- ফারহান নূর শান্ত

ব্যথাতুর মনে
কতকাল আমিও ছিলাম বাক্যহীন।
পথ হারিয়ে,
কবিতার পাড়ায় নিয়েছি ঠাঁই।

আমার জন্য বরাদ্দ ছিলো না শব্দ,
ছিলো না কোনো প্রেক্ষাপট।
শুধু নীরবতার দীর্ঘ করিডর।
যেখানে শব্দেরা ভূমিষ্ঠ নেয়ার আগেই,
অন্ধকারে ডুবে যায়।

তখন,
মির্জা গালিব এলেন।
আমার ব্যথা, ভাষা পেল এক আশ্রয়,
যারা কবিতার মতোই সেজে ওঠে।

যিনি শেখান,
দুঃখকে যত্নে ধরে রাখো,
মন খারাপকে শিখিয়ে দাও বসন্তের ভাষা।
কারণ সেসবই একদিন,
সবচেয়ে সুন্দর ছন্দে ফুটে উঠবে।
তোমার কবিতার প্রাণ, চলন
ভাবনার আধিপত্য এনে দেবে ।

মির্জা গালিব আমার হাত ধরলেন,
শব্দ ফেরত দিলেন,
ভাবতে শেখালেন,
পথ চিনিয়ে দিলেন।
বললেন,
নীরব ব্যথার যত উচ্চারণ, তাদের পোষ মানাতে।

তিনি আরও বললেন,
তুমি হারাওনি পথ,
তুমি কেবল খুঁজে পাওনি
তোমার নিজের মানচিত্র।
যা কিনা অর্ধেক খোলা, অর্ধেক রহস্যময়।

তারপর,
নীরবতার ভেতর থেকে,
আলোয় ভরা পঙ্‌ক্তির দিকে এগিয়ে দিলেন আমাকে।

তারপর, গালিব আমার বুকের ভেতর লুকিয়ে পড়লেন।


১৪-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026