থালায় চাঁদ পকেটে কবিতা
- ফারহান নূর শান্ত

বেকার জীবন, পকেটে কলম
হাতে খাতা, মেলেনি একথালা ভাতও

ভিখারির থালায় ঝলমলে চাঁদ,
কবিতায় ভরেনি পেট, আসেনি প্রভাতও।

শব্দ জেগে উঠেছে কলমে,
ভাতের খিদে রোজ বেড়াতে আসে

কবি কিংবা ভিখারি হোক সে যে,
খিদের তো সুর একই, বারোমাসে।

বাঁশির সুরে কাঁদে সামর্থ্য,
পেট ডাকে মেঘের গর্জনের সুরে

দেয়ালে জীবন আঁকে চিত্রশিল্পী,
আঁকে ভাতের হাড়ি, উনুন জুড়ে।

অভিমান আসেনা মনে,
শব্দ আসে, শব্দ হেথা সাঁই

ফুটপাত যেন জীবনের শিক্ষালয়,
সেসবে জোটেনা কর্মের উপায় ।

হিসেব মেলেনা, হিসেব গড়মিল
হিসেব ভেঙেছে জীবনের ছন্দে

অর্থের বাজারে, কবিতা সস্তা যেন
কবিতার ঠাঁই, বেকার প্রবন্ধে।

কবিতা পারে, মনের খোরাক মেটাতে
পেটের খোরাকে চাই, দুমুঠো ভাত

যাঁরা লিখে গেল এতকাল ধরে,
লেখাই ছিলো তাঁদের তৃপ্তি, সাধ।

কবি কখনও বেকার হয়না,
কবি মানে জীবন, কবি দর্শন

তাঁদের রচনা - সাধনা করেই,
তুমি মানুষ হবে, গড়বে জীবন।

সৃষ্টির যত বৃষ্টি হবে সেথায়,
কবিতা, অঙ্কন, গানের সুরে

তাঁরা বাঁচেন সৃষ্টির মাঝেই,
তাঁদের খুঁজে দেখো, সৃষ্টির তরে।


১৬-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026