অভেদ্য আস্তরণ
- ফারহান নূর শান্ত
কথা জমে যেতে যেতে,
একটা সময়
কথার গাছ, অনেক বড় হয়ে যায় ।
আর সেই গাছের ছায়া,
ডালপালা, পাতা ভেদ করে
বিপরীত মানুষটার মুখ,
আমরা আর দেখতে পারি না ।
( ২০২০ )
১৮-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।