ভীড়ের জীবন
- ফারহান নূর শান্ত

বৃষ্টি ঝরে শহুরে রাস্তায়, সময় বাধা
বাসের ঝাঁকুনিতে মনোযোগ ভাঙে

ভীড়ের ভেতর ভাবি, কত যান্ত্রিক হলাম
প্রতিটি মুখ ক্লান্ত, জীবনের তাগিদে।

কত প্রতিচ্ছবি, কত জল্পনা আঁকা
কত স্বপ্ন রেখেছে পুষে, কত ডাকনামে

ভেজা এ শহরে, ভেজা হাতের রেখা
ঘাম ধুয়ে যায়, বৃষ্টির নামে।

বাসের জানালায় বিজ্ঞাপন ঠাসা,
হেলপার চাপড় দেয় ভাগ্যর গালে

গাড়ি ছুটে চলে বিভিন্ন স্টপেজে,
শহর ভরা বিষাদ, কর্মের আড়ালে।

মধ্যবিত্ত জীবনে দম ফেটে আসে,
বেতন হাসে, উগ্র হাসি

চাহিদা, আবদার ঝিমায় মনের কোণে,
আঙুলের কড়ে, হিসেবের ফাঁসি।

দুঃখ আসে যায়, জীবনের ক্যানভাসে
তবু চলার তাগিদে ছুটে চলা

মানুষ তুমি যন্ত্র হও তবে,
তোমার সংগ্রামে তুমিই একেলা।


১৯-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২০-০৮-২০২৫ ০৮:১৮ মিঃ

সুন্দর লিখেছেন কবি

ফারহান নূর শান্ত
২০-০৮-২০২৫ ১৮:৪৮ মিঃ

শুকরিয়া

২০-০৮-২০২৫ ০৮:১৮ মিঃ

সুন্দর লিখেছেন কবি


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026