শৈশব ৫
- ফারহান নূর শান্ত
গাছ লতাপাতা,বাঁশঝাড়,
ডালে ঝুলন্ত দোলনা।
বাঁশের মাচা পেরিয়ে,
ফিরে আসি উঠোন আসন পাতা পিড়িতে।
মাটির বাড়ি,ঝুল পরা বারান্দা, ফাকা খাঁচা,
মাছ রাখার খালুই,
আর অর্ধেক বুনে রাখা জাল।
ভাঙা রেডিও,ফিতার ক্যাসেট,
সুতো ছাড়া লাটাই,
গুলতি আর ডাঙ্গুরীর সেই লাঠিটা।
শৈশব বলতে আমি এসবই বুঝি।
২৪-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।