বন্য চাহিদা
- সিবগাতুর রহমান
আমি মমতাময়ী মাকে দেখেছি
দেখেছি স্নেহের কন্যা
আবার দেখেছি বোনের চোখে
স্নেহ ভালোবাসার বন্যা।
এমন অনেক নারী ও দেখেছি
নিজেকে করে পণ্য
জনে জনে রূপ দেহটা বিলায়
পথে-ঘাটে যেন বন্য।
কেহবা করে পেটের দায়ে
কেহ করে বিলাসিতা
কেহবা মিটায় দেহের চাহিদা
ভুলে গিয়ে মাতা পিতা।
*****
রচনা কালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫
২৬-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।