বৃথা কান্দন
- সিবগাতুর রহমান
ক্ষ্যাপা তুই কাদিস নারে আর
বৃথাই কান্দিয়া মন করিলি অসার
ভাগ্য তোর লিখেছেন মন মহাজন
হবে না কখনো তা নিজের মতন
ও ক্ষ্যাপারে,
কোন সাগরে ডুব দিয়ে তুই
ধ্বংস করিস সাধের এই জীবন!
যে তোর মনের জ্বালা বুঝল না
জ্বলন্ত অন্তরের সাথী হইল না!
এক খানে যার থাকে না রে মন
তারে নিয়া দেখলি তুই স্বপন!
ও ক্ষ্যাপারে,
কোন সাগরে ডুব দিয়ে তুই
ধ্বংস করিস সাধের এই জীবন!
আজকে বাবুল কালকে মানিক
পরশুতে সে জিরোয় খানিক
তার পরদিন অন্য আরেক জন
তবুও যে ভরে না তার মন!
ও ক্ষ্যাপারে,
কোন সাগরে ডুব দিয়ে তুই
ধ্বংস করিস সাধের এই জীবন!
*****
রচনা কালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫
২৬-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।