একুশ এনে দে
- সিবগাতুর রহমান
আমায় একটা একুশ এনে দে
অধিকার যেথা মানে না কোন বাধা
আমায় একটা একুশ এনে দে
মায়ের আঁচল রয়েছে যেথায় বাঁধা।
আমায় একটা একুশ এনে দে
যেথায় পরান আকুল মায়ের ভাষায়
আমায় একটা একুশ এনে দে
যেথায় ফাগুন রাঙানো কৃষ্ণ চূড়ায়।
আমায় একটা একুশ এনে দে
যেথায় থাকবে শোষণের প্রতিশোধ
আমায় একটা একুশ এনে দে
যেথায় থাকবে বাঁধভাঙ্গা প্রতিরোধ।
আমায় একটা একুশ এনে দে
শহীদ মিনারে যেথায় রবে না বাধা
আমায় একটা একুশ এনে দে
থাকবে না যেথায় বৈষম্যের ধাঁধা।
আমায় একটা একুশ এনে দে
ডরে না যেথায় পিশাচের রূপ হেরি
আমায় একটা একুশ এনে দে
যেখানে থাকবে মৈত্রী প্রভাত ফেরি।
আমায় একটা একুশ এনে দে
গাইবো গীতি ভাই হারানোর ব্যথায়
আমায় একটা একুশ এনে দে
অসীম শক্তি সাহস আছে যেথায়।
*****
রচনা কালঃ ২১ ফেব্রুয়ারি ২০২৫
২৬-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।