খিড়কি
- ফারহান নূর শান্ত
খিড়কি,
কতশত অপেক্ষার প্রহর গোনার সাক্ষী।
কতকাল হাত বাড়িয়ে ,
বৃষ্টি ছুঁতে চাওয়া মন।
দূর থেকে ভেসে আসা ভিখারির আওয়াজ
কিংবা
ডাকপিয়নের সাইকেলের বেলের শব্দ।
দিনের শুরুর রোদ থেকে শুরু করে,
ভরা জ্যোৎস্নার আলো
এই তো ছিলো একটা সময়।
জ্যোৎস্না কি কেবল রাত্রির রূপক,
নাকি কারও গোপন দুঃখের আয়না?
বৃষ্টির ফোঁটা,
সে কি শুধু মাটির গায়ে নাচে,
নাকি বুকের ভেতরে জমে থাকা অশ্রুর ভাষা?
খিড়কি,
খুলে দিলেই উন্মুক্ত এক বায়োস্কোপের জীবনচিত্র।
খিড়কি বন্ধ করলেই,
কী আশ্চর্য।
ভেতরের দুনিয়াটা আরও স্পষ্ট হয়ে ওঠে।
২৬-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।