ভেঙে যাবে রণতূর্য
- সিবগাতুর রহমান
মুজিবের ডাক ভাইয়েরা আমার
রেসকোর্সের ময়দান
এ জাতির বুকে লিখা রবে সদা
জয় বাংলার জয়গান।
ভাইয়েরা আমার যেদিন এ ডাক
মিশে গিয়েছিল শূন্যে
ফুঁসে উঠেছিল সেই দিন এ দেশ
স্বাধীন হওয়ার জন্যে।
আকাশ বাতাস কেঁপে উঠেছিল
যখন শুনেছে ভাইসব
দাবায়ে রাখতে পারবে না শুনে
গগনে উঠেছে কলরব।
দাবায় রাখতে পারেনি তো কেউ
ছিনিয়ে এনেছি গৌরব
স্বাধীন করেছি আপনা ভূমিকে
এনেছি বিজয় সৌরভ।
মেঘ দেখে তোরা করিস নে ভয়
আড়ালেই আছে সূর্য
অচিরেই ফের ভাসিবে আলোয়
ভেঙ্গে যাবে রণতূর্য।
কতো মহাজন এলো গেলো তবু
বাঙালি করেনি ভয়
বুকের গহীনে রেখেছে বাঙালি
জয় বাংলার জয়।
*****
রচনা কালঃ ৭ই মার্চ ২০২৫
২৬-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।