মধুময় বিষ
- সিবগাতুর রহমান
কালা আর কি আছে তোর ঝুলিতে?
কি আগুন তুই জ্বালায় দিলি
পারছিনা তো ভুলিতে।
কালা আর কি আছে তোর ঝুলিতে?
ও কালারে
কালা আর কি আছে তোর ঝুলিতে?
কতো মধুর গান শুনাইতি
তুই তো দিনে রাতে
তোর গানে পরান জুড়াইত
নাচিতাম এক সাথে
একি রূপ দেখাইলি রে তুই
পারছিনা জট খুলিতে।
কালা আর কি আছে তোর ঝুলিতে?
ও কালারে
কালা আর কি আছে তোর ঝুলিতে?
তোর আগুনে সোনার বাগান
পুইড়া হইলো ছাই
তুই এতো বেইমান রে কালা
আগে বুঝি নাই
মধুর গানের বিষের জ্বালা
পারছিনা তো সহিতে।
কালা আর কি আছে তোর ঝুলিতে?
ও কালারে
কালা আর কি আছে তোর ঝুলিতে?
কি আগুন তুই জ্বালায় দিলি
পারছিনা তো ভুলিতে
কালা আর কি আছে তোর ঝুলিতে?
*****
রচনা কালঃ ১৬ মার্চ ২০২৫
২৬-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।