মাটির কাছে ফেরা
- ফারহান নূর শান্ত
ভেজা মাটির গন্ধে জন্ম,
আকাশ জুড়ে বৃষ্টির সঙ্গম।
বৃষ্টিস্নাত মাটির বুক চিরে,
ফোটে জীবনের অমর বাণী।
ঝরে ঝরে আসে বারিধারা,
বাড়ির বারান্দায় পিঁপড়ার যাত্রা।
ক্ষুদ্র সে সেনাদল,
সাথী আমাদের শৈশব গাঁথা।
ঘাসফড়িঙের পাখায় বাজে
বজ্র দোলা, ঝড়ের বাতাস।
তাদের ডানায় হাওয়া,
ভেজা গালে রোদ ঝরে বৃষ্টির পর।
সকালের মাঠে শিশির পড়ে,
মুক্তার দানায় ভরে ওঠে ধান।
ভেজা ঘাসে নাচে সোনালি স্বপ্ন,
প্রাণে জাগায় আশার গান।
নদীর পানিতে ডুব দিয়ে দেখি,
জীবন আসলে ভেসে থাকার নাম।
আমাদের স্বপ্ন ভেসে ওঠে তাতে,
গোধূলি নামে, আলো নিভে আসে,
ঝিঁঝিঁ ডাকে, চাঁদ উঠে দূরে।
সে ঝিঁঝিঁর ডাক যেন জানায় রাতের গল্প।
মাটির মধ্যে শ্বাস নেই,
প্রতিটি ফাটলে ঢোকে বৃষ্টির কণা,
আমাদের সঙ্গে হাঁটে চুপচাপ।
আমি আসি মাটির গান শুনতে,
মাটির এই গন্ধে, কত মধুর বিন্দু বিন্দু ঋণ।
আমি ততদিন দিন বুক ভরে নেব,
ঐ ভেজা মাটির মাতাল সুবাস
যতদিন বেঁচে আছি, শাশ্বত ধরণী-মায়ের কোলে।
আজ বা কাল,
আমি তো চিরতরে ঘুমিয়ে যাবই মাটির তলে।
২৮-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।