মুক্তির তীরে
- ফারহান নূর শান্ত
ঝড়ের মতো তুমুল গর্জন করি,
অথচ নিঃশব্দ হাওয়াতেই হেরে যাই।
অন্যকে আঘাত দিলে,
ভাঙে আমরাই প্রথম প্রহর,
ভিতরটা ফাঁকা হয়ে যায় নিজের।
যতই আগুন জ্বালি বুকের ভেতর,
নিজেই পুড়ে ছাই হয় অন্তর,
মনে জাগে গভীর শূন্যতা।
শান্তি যদি চাই হৃদয়ের কোণে,
কেনই বা রাখি বিদ্বেষ পুষে?
যেন নিজেই জড়াই ভাঙনের বন্ধনে।
তবে, ভালোবাসা জিতে অনন্তের তরে,
ঘৃণা নিভে যায় নিজের অগ্নিঝড়ে,
মুক্তি মিলবে শুধু মমতায়, দোয়ায়।
৩১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।