প্রলাপ ৪
- ফারহান নূর শান্ত
আসলে কবিতার কোনো স্থিরতা নেই
সে চলমান।
মস্তিষ্ক, ঠোঁট, জিহ্বা, হৃদয়
কলম আর পরিশেষে পাতায়।
গোটা শরীরের ভাঁজে,
ভাঙনে কবিতার বসবাস।
জন্ম থেকে মৃত্যু,
কিংবা ভূমিষ্ঠ থেকে মাটি চাপা অবধি,
চলন বলনে জড়িয়ে থাকে কাব্যকলা।
০১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।