প্রলাপ ৫
- ফারহান নূর শান্ত
কবিতা আসলে থামে না,
সে হাঁটে।
শিরার ভেতর লাল স্রোতের মতো,
ঠোঁটের কোণে জমা,
এক ফোঁটা রক্তের মতো।
কিংবা ভাবনাদের ছূটে বেড়ানো,
মস্তিষ্কের অলিগলি ধরে।
প্রথম কান্না কিংবা হাসির শব্দে
যেভাবে শুরু হয় জীবন-যাত্রা,
তার সাথে বিচরণ,
কবিতার নবজাতক শব্দগুলোর।
কবিতা মানে,
ভাঙা আয়নায় নিজের চোখ খোঁজা,
ছিঁড়ে যাওয়া চিঠির,
অর্ধেক শব্দে বেঁচে থাকা স্পর্শ।
সে স্পর্শ কখনোই অচল কোনো শব্দ নয়,
সে তো আমাদের ভিতর,
লুকিয়ে থাকা অনন্ত হেঁটে চলা অনুভূতি।
এইসবই কবিতা।
কবিতা মানে,
শেষাংশে ঠকঠক আওয়াজ বেজে ওঠা,
কফিনের শেষ পেরেক।
০৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।