অভিমান ২
- ফারহান নূর শান্ত

অভিমান ২
- ফারহান নূর শান্ত
যেখানে,
আবদার ছুড়ে ফেলা হয়
সেখানে,
অভিমান ভিত্তিহীন।

আবদার তো ভিখারি নয়,
যে গর্জন-তরঙ্গ
ভালোবাসার বুকে বজ্রের মতো বাজবে।

অভিমান সেখানে নদীর খেয়ালী ঢেউ,
মুহূর্তে ভাঙে, আবার বুকে জেগে ওঠে।

শেষমেশ,
সেই ঢেউ গিয়ে মিশে পড়ে
বিশ্বাসের অগাধ সাগরের বুকে।

যেখানে তুমি আবদার করো,
আমি জানি, তোমার অভিমানও আসলে
অধিকারের এক অনন্ত ডাক।

সেই ডাকেই লুকিয়ে থাকে,
রাত্রির আঁধারে দীপ্ত শঙ্খশুভ্র আলো,
ঝড়ের বুক ছিঁড়ে ফেলা অনন্ত আশ্বাস।

আমার দিকে ছুড়ে দেওয়া আবদারকে,
আমি ভিত্তিহীন অভিমান হতে দেই না।
সেসব আমার কাছে, ভালোবাসার মিষ্টি বজ্রপাত।


০৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৫-০৯-২০২৫ ১২:০১ মিঃ

সুন্দর সাবলীল লেখা

ফারহান নূর শান্ত
০৬-০৯-২০২৫ ০৯:৩১ মিঃ

শুকরিয়া


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026