আমার কাছে স্বাধীনতা
- সিবগাতুর রহমান
স্বাধীনতা! আমার কাছে
গৌরবের এক মহান মনি
তাই তো স্বাধীনতা পেয়ে
আমিই সবার চেয়ে ধনী।
আমার দেশের স্বাধীনতা
নয়তো কারো দয়ার দান
আনিতে এই গৌরব গাথা
দাম দিয়াছি লাখো প্রাণ।
লক্ষ মা বোনে সম্ভ্রম তার
বিলিয়ে ছিলো অকাতরে
সাগর সমান রক্তের দামে
পেয়েছি তা আপন করে।
স্বাধীনতা! আমার কাছে
আপনি বাঁচার অধিকার
স্বাধীনতা! আমার কাছে
অহংকার আত্মমর্যাদার।
অযুত লক্ষ কোটি ত্যাগে
আমাদের এই স্বাধীনতা
ঝড়-ঝঞ্ঝা যতই আসুক
হারাতে কভু দেব না তা।
*****
রচনা কালঃ ২৬ মার্চ ২০২৫
০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।