আমার দেশের স্বাধীনতা
- সিবগাতুর রহমান
আমার দেশের স্বাধীনতা
প্রতারণায় পাওয়া না
অনেক ত্যাগে এনেছি তা
দাদা বাড়ির দাওয়া না।
আমার দেশের স্বাধীনতা
বাটন টিপে পাওয়া না
কারো হাতের পুতুল হয়ে
পশ্চিমা গীত গাওয়া না।
আমার দেশের স্বাধীনতা
ম্যাটিকুলাস গল্প না
মায়ের ভায়ের রক্তে কেনা
ভালোবাসার আলপনা।
আমার দেশের স্বাধীনতা
শেখ মুজিবের ঘোষণা
নিপীড়িত বাঙালি মনের
শত বছরের বাসনা।
*****
রচনা কালঃ ২৮ মার্চ ২০২৫
০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।