সাত রাজার ধন
- সিবগাতুর রহমান
আয়রে আয় ময়না টিয়া
কে আছিস কোথায়
দূরে সরে থাকলে তোরা
প্রাণটা আমার যায়।
ইচ্ছে করে তোদের সাথে
কাটাই সারা বেলা
স্নেহ মায়ার বাঁধনে থাক
আনন্দ সুখ মেলা।
তোরাই যে শখের পুতুল
জীবনের মাঝ পথে
সুখে দুখে থাকবি পাশে
বেলা শেষের রথে।
যেদিন থেকে এই অন্তরে
তোরা নিলি ঠাঁই
তোদের দেখে মনের যত
দুঃখ ভুলে যাই।
তোদের জন্য বাজি রাখি
আমার এই জীবন
তোরাই তো নিঃস্ব মনের
সাত রাজার ধন।
এই জীবনে চাইনা কিছুই
থাকিস এই অন্তরে
তোদের মাঝে শক্ত করে
রাখিস আমায় ধরে।
*****
রচনা কালঃ ৩১ মার্চ ২০২৫
০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।