কথার সৌন্দর্য
- ফারহান নূর শান্ত
কথার সৌন্দর্য দ্রুত ছড়িয়ে পড়ে।
যেমন সকালের আলো,
যেমন নদীর জলে ভেসে আসা শীতল বাতাস।
একটি সরল বাক্য,
কখনো হৃদয়ের কুয়াশা সরায়
সরায় আকাশের কালো মেঘ
কখনো আবার নিভে যাওয়া প্রদীপ জ্বালায়।
কথা ক্ষণস্থায়ী নয়,
তা টিকে থাকে দীর্ঘকাল।
স্মৃতির মধ্যে, সময়ের ভাঁজে,
এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে।
কথা হতে পারে কবিতার লাইন,
উপন্যাস, গল্প, শায়েরী বা গানের চরণ।
কথা হতে পারে, বড়দের পরামর্শ,
দার্শনিকদের বাণী অথবা ধর্মীয় নির্দেশনা।
কথায়, শব্দে আছে শক্তি,
যা যুদ্ধকে থামাতে পারে,
যা ক্ষতের তীব্রতা কমিয়ে দিতে পারে,
যা বিভেদের দেয়াল ভেঙে,
মানুষকে মানুষের কাছে টেনে আনে।
কথার সৌন্দর্যই দ্রুত ছড়ায়,
সে সত্য চিরকাল অপেক্ষায় থাকে শোনার জন্য।
কারণ মানুষের হৃদয়ই নয়,
সময়ের বুকে সে অমর হয়ে থাকে।
০৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।