অতিথি পাখি
- আবু জাফর বিশ্বাস
শীত এলো শুরু হলো অতিথি পাখির আগমন,
পাখির কলতানে নদী গাঙে মুখরিত সারাক্ষণ।
থাকতো তারা চীন, সাইবেরিয়া শীত প্রধান দেশে,
শীতের প্রকোপে হিমালয় থেকে আসছে বাংলাদেশে।
শীত প্রধান দেশগুলো থেকে এসেছে অতিথি পাখি,
সন্ধ্যা হলে ঝিলে, বিলে কিচিরমিচির ডাকা-ডাকি।
আমাদের দেশের ছয়টি ঋতু বড়ই চমৎকার,
এমন দেশটি সারা বিশ্বে খুঁজে পাবে না আর।
-----------------
০৩/১২/২০১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।