নাম পরিচয়হীন একজন মুক্তিযোদ্ধা
- শেখ মাফিজুল ইসলাম

তুমি হয়তো যাচ্ছিলে স্কুলে, কলেজে,
কিংবা বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দি তোমাকে
ভীষণ ভাবে টানছিল; তুমি হয়তো রিকশা-চালক,
ঠেলাগাড়ি-চালক, দুপুরের ক্লান্তি মুছে নিতে
গাছের ছায়ায় এলিয়ে দিয়েছিলে শরীর।
কিংবা তুমি মাঠের কৃষক কর্মরত ছিলে।
কারখানার শ্রমিক, রড গড়তে গড়তে গরম তাপে
শরীর সেঁকে নিয়ে যাচ্ছিলে বিশ্রামাগারে,
কিংবা তুমি নাম-না-জানা পথচারী, আপন মনে
হাঁটছিলে; কন্ঠে সুর ছিল। হয়তো তুমি বেকার,
দেশ তোমাকে কাজ দেয়নি।

হঠাৎ শুনলে চিৎকার, আর্তনাদ, গুলির শব্দ;
দাউদাউ জ্বলছে আগুন, জ্বলছে শহর-গ্রাম-গঞ্জ;
বিপন্ন- দেশ তাকিয়ে আছে তোমার চোখের দিকে।
তোমার শক্ত সামর্থ শরীর, নির্বাক দর্শক
হয়ে থাকতে পারনি।

ঝাঁপিয়ে পড়লে মক্তি যুদ্ধে। হাতে তুলে নিলে রাইফেল,
স্টেনগান, মর্টার; হয়তো কেউ দ্যাখেনি তোমার লাশও।
হয়তো নিথর কোন নদীর জলের অতলে,
কিংবা শহরের কংক্রিটের নিচে, সবুজ পল্লীর
কোন অজানা প্রান্তরে, অরণ্যের শেকড়-বাকড়ের আবেষ্টনে
তোমার লাশ; পোকামাকড়ের দখলে।

তোমার একটি নাম ছিল।
যে-নাম বোনের-মায়ের প্রতিবেশী তরুণীর কন্ঠে
সুর হয়ে বাজতো। হয়তো তুমি দেখে যেতে পারনি-’৭১,
২৬-মার্চ, ১৬-ডিসেম্বর; তোমার বুকে ছিলো আশা,
চোখে ছিল স্বপ্ন। স্বপ্নের সেই ছোট্ট চারা গাছটি
ধীরে ধীরে মহীরূহতে পরিণত হচ্ছে; সে বার্তা পৌঁছে যাচ্ছে
গ্রামে গঞ্জে, দেশ থেকে দেশান্তরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026