বসন্ত দিন
- ফারহান নূর শান্ত
ক্লান্ত বিকেল,ঘুমিয়ে গেছে সন্ধ্যেতে।
আলো আবছা হয়,
শীত বলেছে,চাঁদের কাছে অভিমান জমা।
নদের জলে ভেসে বেড়ায় জ্যোৎস্না,
ভোরের কাছে ফিরে আসবে পাখি।
আমি দেখি রাত,একলা চাঁদ
মিথ্যে অবসাদ।
তখন অবসর, গায়ে চাদর জড়িয়ে,
বসন্তের দিকে পা বাড়ায়।
(২০২২)
১২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।