আজো বিস্মিত হই
- সিবগাতুর রহমান

একটুখানি থাকলে দূরে
সে কি ভীষণ ঝাল!
রেগে মেগে খেই হারাতি
লাল হতো তোর গাল।

আমায় ছাড়া গলার নিচে
নামতো না তো কিছু,
এইটা ওইটা নিয়ে সদাই
ঘুরতি পিছু পিছু।

মনের মতো সাজাতে তুই
করতি কতো হানা,
ভাল্লাগেনা এসব আমার
যতই করি মানা।

এতো ভালোবাসা যেনো
তিন ভুবনে নাই!
স্বার্থ যেদিন বাঁধল বাসা
সবই পুড়ে ছাই।

উপচে পড়া ভালোবাসা
হলো তাসের ঘর!
জীবনটাতে বইয়ে দিলি
কাল বোশেখী ঝড়।

আজো আমি বিস্মিত হই
ভেবে অতীত রূপ,
কি নিপুন অভিনয়ে তুই
জ্বালিস প্রেমের ধুপ!

সব ছিল তোর ছলা কলা
বুঝছি অনেক পরে,
যখন দেখি সুখ বিচরণ
তোর আপন শহরে।

আমায় কাছে চাইতে আর
সময় কি তোর আছে?
যখন এতো মৌ লোভীরা
ঘুরছে তোর পাছে?

ধন জন আর রূপের বড়াই
রয় না তো আজীবন,
বুঝবি ঐ সকল অহংকার
ফুরাইবে যখন।
*****

রচনা কালঃ ২ এপ্রিল ২০২৫


১৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026