কাঁদো মুসলিম জাহান
- সিবগাতুর রহমান

কাঁদো মুসলিম জাহান কাঁদো।
ব্যথাতুর ওই হৃদয়টা উজাড় করে
আজ তোমার ভাইয়ের জন্য কাঁদো।
যেই শিশুটি আজই জন্ম নিয়েছিল
একটি বারও যার দেখা হয়নি দীর্ঘ
নয়টি মাস আপন জঠরে নিরাপদে
আগলে রাখা দুঃখীনি মায়ের মুখ,
সেই অবুঝ শিশুটির জন্য কাঁদো।
কাঁদো মুসলিম জাহান কাঁদো।

কাঁদো মুসলিম জাহান কাঁদো।
নবীজির জুড়ে দেওয়া সেই ভাই
যার জন্য বিলাপ করে বুক ভাসাবে
নির্মম নিষ্ঠুরতায় ঠাসা এই দুনিয়াতে
এমন আপনজন আর কেউ নাই।
মমতায় দু ফোটা জল ফেলার মতো
আপন কোনো চোখ আর বাকি নাই।
তোমার সেই ভাইয়ের জন্য কাঁদো।
কাঁদো মুসলিম জাহান কাঁদো।

কাঁদো মুসলিম জাহান কাঁদো।
মা বোনের ক্ষুধা নিবারণে রিলিফের
গাড়ির আশায় পথ চেয়ে বসে থাকা
নিষ্পাপ শিশুটির রক্তাক্ত ছিন্ন ভিন্ন
নিথর দেহের টুকরো দেখে কাঁদো।
মানব ধর্মের তীর্থভূমি মৃত্যু নগরীতে
পরিণত হওয়া অচেনা অচিন্তনীয়
ধ্বংসস্তূপের অবয়ব দেখে কাঁদো।
কাঁদো মুসলিম জাহান কাঁদো।

কাঁদো মুসলিম জাহান কাঁদো।
সাত আসমান আর সাত জমিন
বিদীর্ণ করা চিৎকার দিয়ে কাঁদো।
তোমার এই চিৎকারে কেঁপে উঠুক
সর্বশক্তিমান খ্যাত খোদার আরশ।
জেগে উঠুক আনমনা সেই ক্রীড়ক
যার ঘুম নেই তবুও ঝিমিয়ে সইছে
সীমারের যত সীমাহীন অনাচার।
কাঁদো মুসলিম জাহান কাঁদো।
*****
রচনা কালঃ ৭ এপ্রিল ২০২৫


১৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026