করুণ ফরিয়াদ
- সিবগাতুর রহমান
কাঁদো কাঁদো মুসলিম জাহান
সেজদাহ ও মোনাজাতে
খোদার আরশ কাঁপিয়া উঠুক
তোমাদের এই কান্নাতে।
সাধের জীবন বিলিয়েছে যারা
সকলেই আমার ভাই
তাঁহাদেরে যেন সকল আশিস
দেন আমার আল্লাহ্য়।
তাঁদের স্মরণে জীবনে মরণে
ভুলিয়া আপন ও পর
নয়নের জলে ভাসাইয়া এ বুক
শুচি করো অন্তর।
যত প্রাণ গেলো আল্লাহর পথে
উহুদের ময়দানে
তাঁহাদের চেয়ে আপনার কেহ
কে আছে এই ভুবনে।
বীরে মাওনায় তোমার যে ভাই
দিয়েছিল ঢেলে প্রাণ
অন্তরে গেঁথে বিধাতার আশীষ
মহান পাক কুরআন।
আল্লাহর রাহে অকাতরে কতো
প্রাণ গেছে কারবালায়
ভুলতে পারিনা সেদিনের শোক
আজো করি হায় হায়।
আল্লাহর প্রেমে সঁপেছে জীবন
যে ভাই ফিলিস্তিনে
তাঁহাদের তরে কাঁদো হে মুমিন
সকলে রাত্রি দিনে।
দুনিয়ার মোহ ছাড়িয়া যে ভাই
সঁপেছে নিজের প্রাণ
আপন শোনিতে সিক্ত করেছে
সাধের পাকিস্তান।
বুকের রুধীরে কাবুলের মাটি
ধুয়ে দিয়েছিল যারা
বেহেস্ত বাগানে তাঁদের উপরে
বারিষ শান্তি ধারা।
আরো কত শত মুমিনের দল
দুনিয়াতে হেসে খেলে
আকণ্ঠ পিয়ে শহীদি পেয়ালা
জীবন দিয়েছে ঢেলে।
জীবন দিয়েও রয়েছেন অমর
যারা এই দুনিয়াতে
প্রভুর সকাশে দোয়া করি যেন
যেতে পারি সেই পথে।
তাঁহাদের পথে আমাদেরও নিও
ওগো প্রভু দয়াময়
অভিশপ্তের ও গোমরাহীর পথ
আমাদের চাওয়া নয়।
কাঁদো কাঁদো মুসলিম জাহান
সেজদাহ ও মোনাজাতে
খোদার আরশ কাঁপিয়া উঠুক
তোমাদের এই কান্নাতে।
যুগে যুগে যারা আল্লাহর পথে
করেছে জীবন দান
আকাশ বাতাসে মুখরিত হোক
তাহাদের জয় গান।
ফরিয়াদ করে কাঁদো হে মুমিন
কাঁদো হে মুসলমান
দ্বীন ইসলামের হেফাজতে যেন
নেমে আসে ফরমান।
*****
রচনা কালঃ ১০ এপ্রিল ২০২৫
১৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।