ইতিহাসে লেখা
- সিবগাতুর রহমান
মেঘ যতই কালো হোক ঐ আকাশে
চেয়ে দেখো দিনমণি আড়ালে হাসে।
যত দূরে যাও পাখি দেখা হবে ফের
স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের।
আরো কতোজন ছিল পাহাড় সমান
ইতিহাসে আছে কার কতো অবদান!
এ দেশের লাখো লাখো বীর জনতা
জীবনের দামে কিনে ছিল স্বাধীনতা।
দাবিয়ে রাখতে কেউ পারবেনা আর
আকাশে বাতাসে ছিল কার হুংকার।
কার ইশারাতে সবে হাতে নিয়ে প্রাণ
আকাশে উড়িয়েছিল বিজয় নিশান।
যা-ই বলে নিন্দুকে যাবে না তা মুছে
নাম তার ইতিহাসে লেখা হয়ে গেছে।
হিংসার বাণী যতই লিখো নীল খামে
স্বাধীনতা লিখা রবে মুজিবের নামে।
*****
রচনা কালঃ ১২ এপ্রিল ২০২৫
১৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।