বিমুখী মন - ফারহান নূর শান্ত
- ফারহান নূর শান্ত
মেঘমন আমার, খুঁজে ফেরে দিন
বৃষ্টিরও একলা হওয়ার শব্দ
শহরে ফেরারি রোদ্দুর ক্লান্ত,
হাঁটার পথ যে ফুটপাত স্তব্ধ।
ক্লান্ত মানুষের ছাতার ভেতর,
অদেখা মেঘ জমে থাকে ধীরে
যেন প্রতিটি ভেজা শব্দ শেষে,
আশ্রয় খুঁজে ফেরে নীরব দ্বারে।
ভাঙা আকাশ কান্না জুড়েছে,
রংধনু ভিজে যায় যতক্ষণ
আশ্বিন নেমেছে শহরের গলিতে,
বাড়ি ফেরায় বিমুখী মন ।
১৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।