স্বপ্নগীত
- ফারহান নূর শান্ত
ঠোঁটের কোণে হাসি মৃদু,
তবু বুকে লুকানো কান্না
আলোর ঝলক অন্ধকারে,
কেবল মিথ্যে সান্ত্বনা।
কপালের ভাঁজে দুঃখ পোষা,
ভাগ্য বদলে আমি অবিচল
ঝড়ের বুকে বজ্র যেমন,
হৃদয় আমার সেরূপ চঞ্চল।
হাসির আড়াল অশ্রু বন্যা,
যন্ত্রণার সাথে প্রেমের শোভা
জীবন আমার তবু রঙিন,
আগুনে পোড়া, লালচে আভা।
হায়রে জীবন দুঃখ আপন,
মৃদু হাসিতে ঢাকি অতীত
সময় এখন অসময়ের,
সাধ সাধ্যে লিখবো স্বপ্নগীত।
১৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।