সে ২
- ফারহান নূর শান্ত
একদিন ঠিক,
খোলা জানালা হবো।
দমকা হাওয়ায় উড়িয়ে দেব তোমার পরিপাটি চুল।
তুমি যখন মুখ ফিরিয়ে থাকবে,
সে দমকা হাওয়ায় তোমার মুখ ঢেকে দেবে ঐ এলোচুল।
পৃথিবীর যাবতীয় প্রেম,
মুগ্ধতা এসে ভিড় জমাবে তোমার কাছে।
আর আমি সে ভিড়ে দাঁড়িয়ে,
টিকিট কেটে ভাববো, কোথায় যে দাঁড়ালাম!
ঘাড় একপাশ করে তুমি গুছিয়ে নেবে চুল।
আমি তখন ভাববো,
এই পৃথিবীতে চুলের কাঁধেও কবিতা লেখা যায়।
তোমার ভ্রুজোড়ার ঠিক মধ্যিখানে,
চোখের কাজলের মতো গাঢ় কালো-একটা টিপ'এ
তোমার ঠিক মায়াকন্যার মতো লাগছে।
সে টিপ বেয়ে কপালের ছোট্ট ঘামের ফোঁটা,
ভিড় বাসে উঠলেই চুপচাপ গড়িয়ে আসে উল্লাসে।
তোমার চোখ দুটো যেন রাত্রির আকাশ থেকে,
দু’ফোঁটা নক্ষত্র ধার নিয়ে বসে আছে।
তুমি কিছু বলবে না, শুধু তাকাবে-
আমি ভেবে নেবো, তুমি বললে হাজারো কবিতা, শায়েরী
যেগুলো আমি লিখে উঠতে পারি না কখনো।
তাই চুপচাপ বন্ধ করবো আমার মুখের সব উচ্চারণ।
বদলে দেবো, তোমার কানের কাছে
এক টুকরো গান-অর্ধেক প্রেম, অসমাপ্ত সব কবিতা।
তুমি তোমার এই সাদামাটা তুমিময় মুখটা
আরও কিছুকাল লেগে থাকুক, আমার চোখের ফ্রেমে।
আর যদি হঠাৎ অন্ধকার নামে,
তবে আমার বুকের ভেতর তোমার জন্যই জ্বালাবো এক মোমবাতি।
২১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।