জুলফ মালিকা
- ফারহান নূর শান্ত
জুলফ জড়ায় হাওয়ার ফিসফাসে,
চোখে তাহার, ভাসে অস্থিরতার আভা।
আঙুল ছোঁয় সে অগোছালো জুলফ,
মুহূর্তে খসে পড়ে শায়েরের লফজ।
গাল দুটি যেন,
রক্তজবার মতো লাল।
সে লালিমায় লুকানো নাজুক ইশক।
জাফরানি রঙের ওড়না তার,
বাতাসের সাথে কোমল কোন্দলে।
তার ওড়নার খুশবু ছড়িয়ে পড়ে শহরে।
সে জুলফ কুমারী,
বিরক্তি মেশানো এক নীরব আগুন।
সে জুলফের মালিকা,
নিঃশব্দ ঝড়ের মতো।
সে জুলফের সিতারা,
শায়েরীর অন্তমিল।
তার ভেতর লুকানো দীপ্তি,
অগোছানো জুলফেই, অন্তর সৌন্দর্য।
তার রুহ থেকে ঝরে পড়ে মেহরবানি নূর,
চিরন্তন শায়রীর আলো।
২৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।