চোখ ও মনের গোপন কাব্য
- দ্বীপ সরকার

আমার চোখে কতো গ্যালন জল
সংসার গড়েছে বলতে পারো?
আর কতো কিউবেক সমুদ্র চোখে জমাট হলে
তুমি বলবে
সত্যি সত্যি আমি কাঁদছি

আমার মনে কতো পাউন্ড আগুন 
এ্যাস্ট্রেতে জমেছে বলতে পারো?
আর কতো আগ্নেয়গীরি মনে ছাই হলে
তুমি বলবে
সত্যি সত্যি আমি পুড়ছি

জানি
আমার চোখ ও মনের অসুখ দেখে দেখে
তোমার ভেতরকার বজ্জাত মানুষ
জেগে ওঠে নমরুদের মতোন


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026