স্রোতে আত্মসমর্পণ
- ফারহান নূর শান্ত

কোন বা ঢেউয়ে কাইড়া নিলো, আমার প্রাণের তরী,
পাড় ভাঙনের খেলায় মত্ত, গাঙ্গের—কি’যে বাহাদুরি।

আষাঢ়-শ্রাবণে পানির ঢলে, খুঁজে পাই না তলই,
উজানে তার জোর বাড়ে খুব, চৈত্রে দেখি বালি।

কখনো মমতা ছুঁয়ে আসে, কোমল ঢেউয়ের ছন্দে,
কখনো আবার ভয় দেখায়, ঝড়ের অন্ধ দ্বন্দ্বে।

ঢেউয়ে দেখি নদীরই বুক, হয়ে ওঠে গোরস্থান,
যে তরী বাঁচায়, সে তরীই ডুবে, মৃত্যুর আয়োজন।

জীবনে এই স্রোতই শেখায়, চলার নতুন হাল,
ভাঙনের পরে নতুন ঘর, কূলে জাগবেই কাল।

জীবন যেন নদীর মতো, নেই থামার বাঁধ,
চলতে চলতে পথই তার, খোঁজে আপন সাধ।

কখনো গান, কখনো কান্না—জীবনে তার সুর,
ভাঙন-গড়া মিলেই গড়ে, মানব জনম পুর।

নিয়তির স্রোতে, নেই ফেরা, নেই কোনোও পলায়ন
জীবন মানেই নদীর কাছে, অবিরাম ভাসা আত্মসমর্পণ।


০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026