ওড়নায় মনলিপি
- ফারহান নূর শান্ত

বাতাসে এলো ফিরে,
মন কেমনের সুর।
খুব দূর থেকে ভেসে যায়
আমার ওড়নার সোঁদা গন্ধ।

কালচে আভায় ঢেকে দেয়া আকাশের মেঘ,
ফিরে যেও না’কো ।
তুমি গেলে,
শব্দেরা মুখ ফেরায়।

তুমি গেলে,
ঘুম ভাঙে না জানালার ধারে রাখা চায়ের কাপ।
চিনি গলে না,
যেমন কিছু অভিমান গলতো না আমাদের মাঝে।

তুমি পরদেশী হয়ে গেলে,
আমার এ স্তব্ধতার যত্ন নেবে কে?

এ শহর এখনও জানে না -
চুপ করে কাঁদার সবচেয়ে নরম পদ্ধতিটা।

তবু বাতাস জানে সুর,
আমার ভেজা এক টুকরো ওড়না,
যেন এখনো আমার জানালায় বসে
অপেক্ষা করছে মেঘলা রোদের সময়ের।


০৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026