হাসলো প্রাণের মতৃভূমি
- শেখ মাফিজুল ইসলাম
ওদের কাছে নয় তো এটা
নাড়ির টানের স্বদেশভূমি;
ছিনিয়ে নেবে গায়ের জোরে
যতই হোক তা বধ্যভূমি।
দবি-দাওয়ায় আগুন জ্বেলে
ইচ্ছা মতো কামান দাগে,
বুকের স্বপ্ন ভষ্ম হবে?
লাল চক্ষু ফুসছে রাগে।
নীলি-নকশা, কৌশলে সে
মনের মতো দোসর বানায়,
রাষ্ট্রদানব হাতের মুঠোয়
স্বপ্ন ভাসে চোখের কোণায়।
আগুন জ্বালায় ঘর-বাড়িতে
আগুন লাগায় মনের বনে,
হাহাকার রব ক্রন্দন ধ্বনি
বাতাস ভারী, কে আর শোনে?
লক্ষ জনের বোবা কান্না
জুটলো এসে মনের ভেতর,
রক্তচক্ষু হায়েনাগুলো
খুঁজে ফেরে নরম গতর।
অত্যাচারীর কড়া শাসন
চলবে না আর দেশের বুকে;
আমজনতা ঝাঁপিয়ে পড়ে
রক্ত দিয়ে ওদের রোখে।
ভয়ে পালায় ল্যাজ গুটিয়ে
দেশটি ক’রে শ্মশ্নাভূমি
আমজনতার বিজয় হোল
হাসলো প্রাণের মাতৃভূমি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।