বৃষ্টিতে তুমি
- অনুপ কুমার বিশ্বজিৎ
একদিন তুমি যদি বৃষ্টি হও —
আমি ভিজে নেবো নীরব অভিমানের পর্দা ভেদ করে,
দুঃখের ধুলোমলিন দিনগুলো ধুয়ে নেবো তোমার স্নিগ্ধ ছোঁয়ায়,
যেন মাটির বুক জেগে ওঠে নতুন জন্মের মতো।
তোমার প্রতিটি ফোঁটা হবে আমার মুক্তি —
যে ফোঁটায় ভেসে যাবে অন্তরের অনুচ্চারিত আর্তি,
ভেজা পাতার মতো কেঁপে উঠবে মন,
তোমার গন্ধে ভরে যাবে হারানো সময়ের ক্যানভাস।
তুমি ঝরবে, আমি মিশে যাবো —
তোমার সুরে গলে যাবো কাঁদার মতো,
যেখানে দুঃখের রঙ মিশে যাবে প্রেমের নীল ছায়ায়,
আর আমি, এক তৃষ্ণার্ত ধূলিকণা,
তোমার বৃষ্টিতে রূপ নেবো নদী হয়ে।
তুমি যদি একদিন বৃষ্টি হও —
আমি তোমাকে মেখে নেবো সারা অঙ্গে,
না ভালোবাসা, না অভিমান — শুধু নিঃশব্দ স্নান,
যেখানে আমি তুমি হয়ে যাবো,
আর তুমি, আমারই শান্তি হয়ে ঝরবে অন্তর আকাশে।
০৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।