শেষ নয়
- ফারহান নূর শান্ত

মৃত্যু আসে চুপচাপ,হঠাৎ
কোনো ডাক নেই, নেই আগাম বার্তা।

মানুষ,
তুমি কি শুনেছ তার নিঃশব্দ চলে আসা?
যে বলে - এই জীবন অম্লান নয়, কেবল ক্ষণস্থায়ী।

তুমি মানুষ হয়ে ওঠো
কেবল ছায়া নয়।
নিজের আলোয় পথ দেখাও অন্যকে।
মূল্যবোধ সে চাবি,
যা ভাঙে মিথ্যা ও ঔদ্ধত্যের তালা।

ভুল থেকে শিক্ষা নিতে থাকো,
পথ হারানো নয়, পথ খোঁজার নামই তো জীবন।
প্রেরণা আসে ছোট ছোট মুহূর্তে-
হাসি, দয়া, ভালোবাসার স্পর্শে।

মৃত্যু স্মরণ করিয়ে দেয়, সব শেষ হলেও
মানুষের মন,
তার সৎ কাজ, তার ব্যবহার, ভালোবাসা ঠিকই বেঁচে থাকে।

এ শিক্ষাই আমাদের প্রেরণা যোগায়,
জীবন কাটাও মানসম্পন্নভাবে,
হয়তো স্বল্প আয়ে, হয়তো স্বল্প রিযিকে।

প্রতি নিঃশ্বাসে সত্যকে আঁকড়ে ধরো,
তাতে ফল পাবেই।
হয়তো ইহকালে, নয়তো পরকালে।


১৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026