মুক্তি তোমারই নামে"
- অনুপ কুমার বিশ্বজিৎ
যাও — তোমাকে মুক্ত করে দিলাম আজ,
বাঁধনহীন আকাশে উড়ো তুমি — পাখির মতো,
আমার দু’চোখের জল হোক তোমার বিদায়ের শাপলা,
যে পুকুরে একদিন আমরা দু’জনে
স্বপ্নের ঢেউ গুনেছিলাম নীরবে।
না, আর ডাকব না তোমাকে ফিরে,
কারণ জানি — ভালোবাসা যদি সত্য হয়,
সে ফিরে আসে না — সে থেকে যায় বাতাসে,
ফুলের গন্ধে, নদীর স্রোতে,
নিভে যাওয়া প্রদীপের ধোঁয়ার মতো।
যাও, তোমার হাওয়ায় মিশে যাক আমার নিশ্বাস,
যে অশ্রু ঝরে পড়ে নীরব সন্ধ্যায় —
তা হোক তোমার মুক্তির পূজা।
আমি থাকব এখানে — মাটির গন্ধে,
অপেক্ষার বৃক্ষ হয়ে,
যার ডালে ঝুলে থাকে
অপ্রাপ্তির নিঃশব্দ গান।
১৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।