মুখোশের যুগ
- ফারহান নূর শান্ত
মুখেরও মুখোশ পরে মানুষ,
চোখে রাখে গোপন স্বার্থ,
বুকের ভিতরে শীতের নদী,
বয়ে চলে নীরব চরিতার্থ।
হাসি আজ ভাড়ায় মেলে,
দুঃখ থাকে আড়ালে বাঁধা,
বেদনা এখন পর্দা টেনে,
বিষাদ ঢাকে, বারণ কাঁদা ।
রোদের তোপ উষ্ণতা কম,
ছায়ার কাছে খোঁজে স্নিগ্ধতা,
আলো আসে নানান বিজ্ঞাপনে,
অন্ধকারে কতশত সততা।
ঘড়ির কাঁটায় সময় নয়,
অভ্যাস কেবল হাঁপানো দম ,
বেঁচে থাকা যেন ব্যবসা আজ,
প্রাণের দাম পণ্য থেকে কম ।
ভালোবাসা এখন চুক্তিতে বাঁধা,
স্বপ্ন খোলে মিথ্যার দোরে,
মানুষ সস্তায় বেচে যায় মন,
অদেখা কোনো ক্রেতার ঘোরে।
১৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।