বিদায়ের অনুশীলন
- ফারহান নূর শান্ত

মানুষ জন্ম নেয় বেঁচে থাকার,
এক নিগূঢ় প্রতিশ্রুতির মধ্যে।

কিন্তু কেউ বলে না,
বেঁচে থাকাটাই আসলে মৃত্যুর জন্য এক অনুশীলন মাত্র।
দিনশেষে আমরা সবাই,
একটু একটু করে বিদায় নিতে থাকি।

সম্পর্কে প্রথম অবিশ্বাসের চিড়,
বন্ধুত্বে প্রথম দূরত্ব,
নিজের কণ্ঠের প্রথম নীরবতা।
ব্যর্থতাকে আলিঙ্গন করা, সবই মৃত্যুর প্রাক-পরিচয়।

আমাদের চুলের প্রথম রুপালি রেখা।
চোখের নিচে জমে থাকে কত অসমাপ্ত রাত,
যার ভেতর আমরা ঘুম খুঁজেছি রোজ।
কিন্তু পেয়েছি চিন্তা,অতীতের পুনরাবৃত্তি,
আর আগামীর হালকা ভয়।

আমাদের ত্বক ধীরে ধীরে সময়ের পাণ্ডুলিপি হয়ে ওঠে,
প্রতিটি রেখা যেন একটা অপ্রকাশিত জীবনলিপি।
শরীর এভাবেই আমাদের মনে করায়,
মৃত্যু দূরে নয়, খুব ধীরে কাছে আসছে।

তাতে ভয় রাখতে নেই, প্রস্তুতি নাও-
যেন কোনো দীর্ঘ সফরের আগে,
আমরা ব্যাগ গোছাতে শুরু করেছি।
যেন শেষ দিনটিতেও কিছুই অগোছালো না থাকে,
না কোনও অজুহাত, না কোনও অসমাপ্তি।

সবই মৃত্যুর ট্রেনিং সেশন,
যেন নিঃশব্দ সেমিনার।
যেখানে পাঠ্যবই নেই, কিন্তু পাঠ আছে বিস্তর-
ক্ষয়, অনুতাপ, মেনে নেওয়া।

হঠাৎ এক বিকেলে আমাদের মনে হয়,
এই রোদও তো একদিন নিভে যাবে।
এই চলার পথটাও থেমে যাবে,
তবুও আমরা টিকিট কাটি আগামীকাল দেখার জন্য,
যেন নিশ্চিত জানি, ট্রেনটি কখনও বাতিল হবে না।

হয়তো এটাই মানুষ হওয়ার বড় ভ্রম,
যেখানে মৃত্যুর নিশ্চয়তার কথা জেনেও-
আমরা জীবন নামের অনিশ্চয়তাকে ভালোবাসতে শিখে ফেলি।

আমরা ধীরে ধীরে বুঝি,
জীবন মানে এক দীর্ঘ বিদায়ের জন্য খনিকের বাঁচা।
যেখানে প্রতিটি হাসি, প্রতিটি শেষ শব্দ-বাক্য
একটা অজানা অনুপস্থিতির পূর্বাভাস।


২১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026