নিশিথ আরতির গান
- অনুপ কুমার বিশ্বজিৎ

আমি এখন এক নির্জন মন্দির—
তোমার প্রতিমা সেখানে পাথরের,
আর পূজার আগুন আমি নিজেই।

আমার জিহ্বায় তোমার নাম উঠলেই
শিখার মতো কেঁপে ওঠে মন,
বুকের ভেতর নদীও আজ
ধোঁয়ার মতো হারিয়ে যায় অনন্তে।

তুমি না পেলে আমি নিভে যাই—
তবু নিভে যাওয়া আলোও তো ছড়িয়ে যায় আকাশে,
যেমন তোমার স্মৃতি,
আমার অন্ধকারেও দীপ জ্বেলে রাখে।

আমি ডুব দিই আগুনের প্রার্থনায়,
যেখানে দহনই পরম শান্তি,
যেখানে নিঃশেষ হওয়াই মুক্তি।

স্মরণে আসে সেই বৃষ্টিভেজা সন্ধ্যা—
তুমি দাঁড়িয়ে ছিলে ঝরার ছায়ায়,
গলায় ঝুলছিল নক্ষত্রের গন্ধ,
চোখে ছিল এমন এক রাত্রি,
যেখানে ঘুম পায় না কেউ,
জেগে থাকে শুধু হৃদয়ের আকুলতা।

আমি জানতাম না তখন—
তুমি কোনো মানুষের নও,
তুমি যেন নিয়তির মায়া,
এক নেশার মতো ছুঁয়ে গেলে মনকে।

তবু তোমার এক পলক চাহনিতে
আমার অন্তর দাহিত হলো—
যেন দীপের শিখায় পতঙ্গের শেষ উড়ান,
যেন ভালোবাসা নিজেই নিজের ধ্বংসে সৌন্দর্য খুঁজে পায়।

আজও নিশিথে,
যখন বাতাসে ধূপের গন্ধ মেশে,
আমি শুনি— তোমার পদধ্বনি,
যেন দূরের কোনো পূজার ঘণ্টাধ্বনি,
যা থেমে গিয়েও বাজে মনে,
চিরকাল... চিরঅশেষে।


২২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026